শিরোনাম
এমসি কলেজের নতুন অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বুধবার সিলেটের ১০ পয়েন্টে বিক্রি হবে টিসিবির পণ্য ১১ বছর পর নতুন পে স্কেল, ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত  ‘ভিসা প্রাপ্তির’ ভুয়া বিজ্ঞাপন নিয়ে প্রতিবেদন প্রকাশের পর অ্যামেক্সে ভোক্তভোগীদের ভিড়, টাকা ফেরতের দাবি সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো আরো ৩ শিশুর সিলেটে ‘ভিসা প্রাপ্তির’ ভুয়া বিজ্ঞাপন: প্রতারণার নতুন ফাঁদ সারাদেশে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, থাকছে অনলাইন সেবার সুযোগ ৩ লাখ কোটি টাকা ছাড়াল এডিপি, শিক্ষা–স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ঈদের সময় সিলেটে ভারি বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের আভাস

https://www.emjanews.com/

15778

entertainment

প্রকাশিত

১৯ মে ২০২৬ ২০:১৪

বিনোদন

‘রাগ করলা’ ট্রেন্ড নিয়ে ক্ষোভ নিলয় আলমগীরের

ভাইরাল সংস্কৃতিকে ‘দ্বিমুখী আচরণ’ বললেন অভিনেতা

প্রকাশ: ১৯ মে ২০২৬ ২০:১৪

ছবি: নিলয় আলমগীর

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপ নিয়ে মেতে থাকা নেটিজেনদের কড়া সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের অতিরিক্ত উচ্ছ্বাসকে সমাজের ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে নিলয় আলমগীর লেখেন, ‘রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো। অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে অ্যাওয়ার্ড দিও। তারপর স্ট্যাটাস দিও—রুচির দুর্ভিক্ষ।’

মূলত সামাজিক মাধ্যমে কোনো ব্যক্তি বা বিষয় ভাইরাল হওয়ার পর তাকে ঘিরে বাণিজ্যিক ও সামাজিক তৎপরতা শুরু হওয়ার প্রবণতাকেই নিজের স্ট্যাটাসে তুলে ধরেছেন এই অভিনেতা।

নিলয় আলমগীরের এমন স্পষ্টভাষী মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেক নেটিজেন অভিনেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করছেন, সাময়িক ভাইরাল বিষয়গুলোকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে প্রকৃত প্রতিভা ও মানসম্মত কনটেন্ট অনেক সময় আড়ালে পড়ে যায়।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ সংলাপের মাধ্যমে আলোচনায় আসেন এক কথিত কবিরাজ। বিভিন্ন ভিডিও ও রিলসে তার সংলাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, তিনি প্রকৃতপক্ষে কবিরাজ নন; একজন অভিনেতা। তার নাম ঈমান আলী এবং তিনি গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করেন বলে জানা গেছে।

এর আগেও বিভিন্ন সময় ভাইরাল কনটেন্ট বা ভাইরাল ব্যক্তিদের নিয়ে মূলধারার অনেক তারকা উদ্বেগ প্রকাশ করেছেন। এবার নিলয় আলমগীরের ক্ষোভ প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভাইরাল সংস্কৃতি ও রুচির প্রশ্নটি আবারও সামনে এসেছে।