শিরোনাম
বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় আটক শিবির আওয়ামী লীগের নির্বাচনে ফেরার সম্ভাবনা দেখছেন সাবেক উপদেষ্টা ঋণ সংকটে বন্ধ হলো সিলেটের চার চা বাগান পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা ঈদের দিনে কেমন থাকবে সিলেটের আবহাওয়া সিলেটের ভোটে থাকছে না সেনাবাহিনী, কবে হতে পারে নির্বাচন এক দিনে আরও তিন শিশুর মৃ/ত্যু, থামছেই না সিলেটের হামের আত/ঙ্ক প্রবাসে লোক পাঠানোর নামে প্রতার.ণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পয়েন্টে পয়েন্টে বসবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

15938

surplus

প্রকাশিত

২৫ মে ২০২৬ ২২:২৬

অন্যান্য

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন

সালাউদ্দিন আহ্বায়ক, রুবেল সদস্য সচিব

প্রকাশ: ২৫ মে ২০২৬ ২২:২৬

ছবি: সাজু মারছিয়াং

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের সৈয়দ আবু জাফর সালাউদ্দিনকে আহ্বায়ক এবং দৈনিক দিনকালের রুবেল আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২৪ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত সময়ের জন্য ৭ সদস্যবিশিষ্ট এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা (দৈনিক আমাদের সময়), যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির (খোলা কাগজ), সদস্য আব্দুর রব (দৈনিক সংগ্রাম), শামসুল ইসলাম শামিম (সময়ের আলো) এবং নূর মোহাম্মদ সাগর (দৈনিক করতোয়া)।

জরুরি সভায় প্রেসক্লাবের ২৭ সদস্যের মধ্যে ২১ জন উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমদ, সৈয়দ আমিরুজ্জামান, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শাহাব উদ্দিন আহমেদ, মিজানুর রহমান আলম, কাজী গোলাম কিবরিয়া, সুলতান মাহমুদ ও সনেট দেব চৌধুরীসহ অন্যান্য সদস্যরা।