শিরোনাম
বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় আটক শিবির আওয়ামী লীগের নির্বাচনে ফেরার সম্ভাবনা দেখছেন সাবেক উপদেষ্টা ঋণ সংকটে বন্ধ হলো সিলেটের চার চা বাগান পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা ঈদের দিনে কেমন থাকবে সিলেটের আবহাওয়া সিলেটের ভোটে থাকছে না সেনাবাহিনী, কবে হতে পারে নির্বাচন এক দিনে আরও তিন শিশুর মৃ/ত্যু, থামছেই না সিলেটের হামের আত/ঙ্ক প্রবাসে লোক পাঠানোর নামে প্রতার.ণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পয়েন্টে পয়েন্টে বসবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

15940

surplus

প্রকাশিত

২৫ মে ২০২৬ ২২:৪৯

অন্যান্য

সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা

প্রকাশ: ২৫ মে ২০২৬ ২২:৪৯

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

এক শুভেচ্ছা বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ত্যাগই হচ্ছে পবিত্র ঈদুল আযহার মহাত্ম। ঈদুল আযহা আমাদেরকে সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানীর অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।’

তারা বলেন, ‘এ বছর আমার এমন একটি পরিবেশে ঈদ উদযাপন করছি, যখন সারাদেশে অরাজকতা বিরাজমান। ছোট্ট শিশুরা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। চুরি, ছিনতাই, সন্ত্রাসী ও চাঁদাবাজি কয়েকগুণ বেড়ে গেছে। চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক বাংলাদেশে এমন দৃশ্য কোনভাবেই কাম্য ছিল না। ঈদুল আযহার এই দিনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো ও তাদের ঈদ আনন্দে শামিল করা আমাদের নৈতিক দায়িত্ব। সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সবাইকে ঈদ আনন্দে শামিল করার মহৎ কাজে এগিয়ে আসুন। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’