শিরোনাম
মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের স্বার্থে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী যে কারণে ৯৭ জন গ্রেফ.তার ৫২টি গাড়ির বিরুদ্ধে ব্য.বস্থা! ঈদে দোকান-শপিংমল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

https://www.emjanews.com/

15959

international

প্রকাশিত

২৯ মে ২০২৬ ২২:৫০

আন্তর্জাতিক

জ্ঞানচর্চাই হোক জাতির শক্তি: কুয়ালালামপুর আন্তর্জাতিক বইমেলা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর 

প্রকাশ: ২৯ মে ২০২৬ ২২:৫০

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, জ্ঞানের প্রতি ভালোবাসা কখনোই শুধু পরীক্ষা, স্বীকৃতি কিংবা উচ্চ পদ লাভের উদ্দেশ্যে হওয়া উচিত নয়। বরং প্রকৃত শিক্ষা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন মানুষ জ্ঞান অর্জনের ভেতরে এক ধরনের আত্মিক আনন্দ অনুভব করে, যাকে আলেমরা “লাজ্জাতুল মা’রিফাহ” বা জ্ঞানলাভের পরিতৃপ্তি হিসেবে উল্লেখ করেছেন।


তিনি বলেন, এ বছরের কুয়ালালামপুর আন্তর্জাতিক বুক ফেয়ার -এ সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। শুক্রবার (২৯ মে) থেকে শুরু হয়ে আগামী ৭ জুন পর্যন্ত চলা এই বইমেলায় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিশু-কিশোরদের উপস্থিতি প্রমাণ করে যে, পড়াশোনা ও জ্ঞানচর্চার সংস্কৃতি এখনও মালয়েশিয়ার সমাজে বিশেষ গুরুত্ব বহন করে।


উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তথ্যের অভাব নয়; বরং অসংখ্য তথ্যের ভিড়ে সঠিক, মানসম্মত ও উপকারী জ্ঞান নির্বাচন করা। তাই বইমেলাকে ঘিরে সবাইকে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে যারা বই পড়তে ভালোবাসবে, জ্ঞানে সমৃদ্ধ হবে এবং মানবিক মূল্যবোধে দৃঢ় থাকবে।


তিনি আশা প্রকাশ করেন, জ্ঞানভিত্তিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরির মধ্য দিয়েই একটি সভ্য, সংস্কৃতিমনা ও উন্নত “মাদানি মালয়েশিয়া” গড়ে তোলা সম্ভব হবে।