শিরোনাম
ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের স্বার্থে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী যে কারণে ৯৭ জন গ্রেফ.তার ৫২টি গাড়ির বিরুদ্ধে ব্য.বস্থা! ঈদে দোকান-শপিংমল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সিলেটে চামড়া বিক্রি না হলে দুশ্চিন্তা নয়, যে সমাধান দিলেন ডিসি সিলেটে ধরা পড়লেন ১৩৩ জন: চলছে বিশেষ অভিযান বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় আটক শিবির

https://www.emjanews.com/

15961

sports

প্রকাশিত

৩০ মে ২০২৬ ০০:১৯

খেলাধুলা

আইপিএলের ফাইনালে বেঙ্গালুরের সামনে গুজরাট

প্রকাশ: ৩০ মে ২০২৬ ০০:১৯

ছবি: সংগৃহীত

রবিবার আইপিএলের মহারণে মুখোমুখি হচ্ছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ও গুজরাট টাইটানস। এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদের নরেন্দ্রমোদি স্টেডিয়ামে। ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। 

কোয়ালিফায়ার-১ এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে বেঙ্গালুর। রাজত পাতিদারের নেতৃত্বে দলটি গুজরাতকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। সেই ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখান বিরাট কোহলি। আর বোলিং আক্রমণে দারুণ ছন্দে ছিলেন দলের পেসাররা। 

অন্যদিকে, শুবমান গিলের নেতৃত্বাধীন গুজরাত টাইটান্সও এবারের আসরে ছিল ধারাবাহিক। লিগ পর্বে দলটি শীর্ষ দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করে। ব্যাট হাতে শুভমান গিল আর সুর্দশন এছাড়া বোলিংয়ে রশিদ খান ও রাবাদা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছেন। 

ফাইনালে বেঙ্গালুরুর জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারেন কোহলি। দীর্ঘদিনের অপেক্ষার পর গত মৌসুমে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল দলটি। এবার টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে তারা। অন্যদিকে, ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাত আবারও ট্রফি জিতে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করতে চায়। 

দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ম্যাচটি হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। ব্যাটিং গভীরতা, শক্তিশালী পেস আক্রমণ এবং স্পিন বিভাগের ভারসাম্যের কারণে উভয় দলই বেশ আত্মবিশ্বাসী। বিশেষ করে আহমেদাবাদের উইকেট ব্যাটারদের সহায়ক হওয়ায় বড় স্কোরের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

ক্রিকেটবিশ্ব এখন তাকিয়ে আছে ৩১ মে’র এই মহারণের দিকে। শেষ পর্যন্ত ট্রফি উঠবে কার হাতে; কোহলির বেঙ্গালুর, নাকি গিলের গুজরাট সেই উত্তর মিলবে রবিবার রাতেই।