ছবি: সংগৃহীত
সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা প্রশাসকের স্ত্রীকে। সাধারণ সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক আলিয়া ফেরদৌসী তুলি। এ ছাড়া পুলিশ সুপারের স্ত্রীকে সহসভাপতি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অপর সহসভাপতি হয়েছেন সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপী।
কমিটিতে যুগ্ম সম্পাদক করা হয়েছে ফেরদৌসি ইকবালকে এবং কোষাধ্যক্ষ হয়েছেন ফারাজানা বক্ত রায়না।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন সুলতানা রহমান দিনা, তাহসিন শারমিন তামান্না ও ফাতেমা জামান রোজী।
অনুমোদনপত্রে বলা হয়েছে, অ্যাডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে হবে। গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করেই এ নির্বাচন সম্পন্ন করতে হবে।
