শিরোনাম
সিলেটে কিশোরী পর্যটক হেনস্তার ঘটনায় স্থানীয়দের হাতে আটক ৩, জানে না পুলিশ টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি

https://www.emjanews.com/

15984

national

প্রকাশিত

৩১ মে ২০২৬ ০০:১৬

জাতীয়

‘জামায়াত এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা! প্রশ্ন করলে জাহান্নাম: রাশেদ খান

প্রকাশ: ৩১ মে ২০২৬ ০০:১৬

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ও সাবেক গণঅধিকার পরিষদের নেতা মুহাম্মদ রাশেদ খাঁন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের কোরবানির পশুর সংখ্যা এবং তাদের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন।

শনিবার (৩০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যয় ও সম্পদের উৎস নিয়ে যেমন আলোচনা ও প্রশ্ন তোলা হয়, তেমনি জামায়াত ও এনসিপির নেতাদের ক্ষেত্রেও একই ধরনের জবাবদিহি থাকা উচিত।

পোস্টে তিনি উল্লেখ করেন, নুরুল ইসলাম বুলবুল ৬৫টি এবং মোহাম্মদ বেলায়েত হোসেন ১০০টি গরু কোরবানি দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ৬টি গরু কোরবানি দেওয়ার ঘটনায় তার অর্থের উৎস নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়েছে।

রাশেদ খাঁনের দাবি, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দলের ব্যয় ও নির্বাচনী খরচের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেলেও কিছু ক্ষেত্রে সে বিষয়ে প্রশ্ন বা সমালোচনা তুলনামূলকভাবে কম হয়। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন যে, নির্দিষ্ট কিছু দলের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলতে অনেকেই অনীহা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল নির্বিশেষে সবার ক্ষেত্রেই সমানভাবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন।