ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়দের অফিসিয়াল জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। দীর্ঘ আড়াই বছর পর জাতীয় দলে ফেরা এবং চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের গায়েই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি।
আক্রমণভাগের অন্যতম ভরসা ম্যাথিউস কুনিয়াকে দেওয়া হয়েছে বিখ্যাত ‘৯ নম্বর’ জার্সি। অন্যদিকে রিয়াল মাদ্রিদে যেমন, জাতীয় দলেও ‘৭ নম্বর’ জার্সি পরে মাঠ মাতাবেন ভিনিসিয়ুস জুনিয়র। আর বার্সেলোনা তারকা রাফিনিয়া খেলবেন ‘১১ নম্বর’ জার্সি গায়ে। ব্রাজিলের উদীয়মান প্রতিভা এনড্রিক পরবেন ‘১৯ নম্বর’ জার্সি।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করবে। তবে তার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।
আজ রবিবার (৩১ মে) রাতে রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এরপর আগামী শনিবার যুক্তরাষ্ট্রে মিশরের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।
বিশ্বকাপে ব্রাজিল দলের সম্পূর্ণ জার্সি ও নম্বর তালিকা: ১. অ্যালিসন বেকার (গোলরক্ষক) ২. ওয়েসলি ৩. গ্যাব্রিয়েল মাগালাস ৪. মার্কিনহোস ৫. কাসেমিরো ৬. অ্যালেক্স সান্দ্রো ৭. ভিনিসিয়াস জুনিয়র (ভিনি জুনিয়র) ৮. ব্রুনো গিমারেস ৯. ম্যাথিউস কুনিয়া ১০. নেইমার জুনিয়র ১১. রাফিনিয়া ১২. ওয়েভারটন (গোলরক্ষক) ১৩. দানিলো ১৪. ব্রেমার ১৫. লিও পেরেরা ১৬. দগলাস সান্তোস ১৭. ফাবিনহো ১৮. দানিলো সান্তোস ১৯. এনড্রিক ২০. লুকাস পাকেতা ২১. লুইজ হেনরিকে ২২. গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ২৩. এডারসন (গোলরক্ষক) ২৪. ইবানেজ ২৫. ইগর থিয়াগো ২৬. রায়ান
