শিরোনাম
বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা আরিফুল হক চৌধুরীর বিদ্যুতের নতুন দাম ঘোষণা বুধবার শিশুদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়ায় বয়সসীমা বেঁধে দিল মালয়েশিয়া সিলেটে ভিসা প্রতারক ইমন জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ এবার সিলেট রেল স্টেশনে ছিন্ন.মূল শিশু ধ.র্ষণের শি.কার ছেলেরা যুগ্মসচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর মা পড়ে ছিলেন প.চাগলা লা.শ হয়ে! মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: সিলেটে ডা. শফিকুর রহমান হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটের পর্যটন স্পটে বাড়ছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা, উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃ/ত্যু

https://www.emjanews.com/

16012

national

প্রকাশিত

০২ জুন ২০২৬ ১৫:৩০

জাতীয়

তোফায়েলের জানাজায় ছাত্রদল-যুবদলের বাধা

প্রকাশ: ০২ জুন ২০২৬ ১৫:৩০

ছবি: সংগৃহীত

প্রবীণ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ-এর জানাজাকে কেন্দ্র করে ভোলায় বিক্ষোভ করেছেন ছাত্রদল ও যুবদলের একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা তোফায়েল আহমেদকে ছাত্রদল নেতা নুরে আলম ও যুবদল কর্মী রহিম হত্যার জন্য দায়ী দাবি করে ওই মাঠে তার জানাজা অনুষ্ঠিত না করার দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ দলের জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন এবং সেখান থেকে সরিয়ে নেন।

উল্লেখ্য, উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক এবং মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একই দিন বাদ মাগরিব ঢাকার তাকওয়া মসজিদ-এ তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারযোগে তার মরদেহ নিজ জেলা ভোলায় নেওয়া হয়। পরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গত ২৪ সেপ্টেম্বর থেকে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।