শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16042

sports

প্রকাশিত

০৩ জুন ২০২৬ ১২:৪৫

খেলাধুলা

ইবোলা আতঙ্কে কঙ্গোর প্রীতি ম্যাচ বাতিল 

প্রকাশ: ০৩ জুন ২০২৬ ১২:৪৫

ছবি: সংগৃহীত

ইবোলা প্রাদুর্ভাব নিয়ে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় আগামী সপ্তাহে স্পেনে চিলির বিপক্ষে নির্ধারিত গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।

স্পেনের লা লিনিয়া দে লা কনসেপসিওন শহরের মেয়র হুয়ান ফ্রাঙ্কো একটি ডিক্রিতে স্বাক্ষর করে ৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন।

আন্দালুসিয়া আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের সুপারিশের ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেয়র ফ্রাঙ্কো বলেন, “লা লিনিয়ার স্বাস্থ্য বিভাগের প্রধানের প্রতিবেদনে স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে ম্যাচটি আয়োজন না করার জন্য স্পষ্ট পরামর্শ দেওয়া হয়েছে।”

জিব্রাল্টার সীমান্তসংলগ্ন কাদিজ প্রদেশের উপকূলীয় শহর লা লিনিয়ায় প্রায় ৬৫ হাজার মানুষের বসবাস। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এখানেই ম্যাচটি আয়োজনের কথা ছিল।

পূর্ব কঙ্গোয় ইবোলা ছড়িয়ে পড়ায় ডিআর কঙ্গো তাদের রাজধানী কিনশাসায় পরিকল্পিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করে বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছে। বুধবার লিয়েজে ডেনমার্কের বিপক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

বিবিসি স্পোর্টস জানতে পেরেছে, ডিআর কঙ্গোর কোনো খেলোয়াড় সম্প্রতি নিজ দেশে যাননি। তবে দলের কিছু কর্মকর্তা ও সমর্থক কঙ্গো থেকে ভ্রমণ করেছেন।

ইবোলা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রও ডিআর কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে গত ২১ দিনের মধ্যে ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলার বিরল ‘বান্ডিবুগিও’ প্রজাতি। এ ধরনের ইবোলার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কার্যকর টিকা তৈরি হতে আরও নয় মাস পর্যন্ত সময় লাগতে পারে।

১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পাওয়া ডিআর কঙ্গো টুর্নামেন্ট চলাকালে যুক্তরাষ্ট্রের হিউস্টনে ঘাঁটি স্থাপন করবে। ১৭ জুন গ্রুপ ‘কে’-এর প্রথম ম্যাচে তারা পর্তুগালের মুখোমুখি হবে। এরপর মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার বিপক্ষে খেলবে এবং পরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে।