শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

16051

sylhet

প্রকাশিত

০৩ জুন ২০২৬ ১৬:৫৪

সিলেট

সিলেট-হবিগঞ্জ রুটে স্বস্তি, ধর্মঘট স্থগিত

প্রকাশ: ০৩ জুন ২০২৬ ১৬:৫৪

ছবি: সংগৃহীত

সিলেট-হবিগঞ্জ সড়কে বুধবার (৩ জুন) থেকে শুরু হওয়ার কথা থাকা পরিবহন ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেছে জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছের আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২ জুন) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিষদের নেতারা জানিয়েছেন, ঘোষিত ধর্মঘট আগামী ১২ জুন পর্যন্ত স্থগিত থাকবে। ফলে সিলেট-হবিগঞ্জ রুটে আপাতত বাস চলাচল স্বাভাবিক থাকবে। তবে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাস মালিকরা।

এর আগে গত ৩১ মে হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল ধর্মঘটের ঘোষণা দেন। তিনি জানান, ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে আগের মতো মৌলভীবাজার হয়ে সিলেট রুটে চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ৩ জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আবু মঈন চৌধুরী সোহেল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের কিছু মালিক ও শ্রমিক সংগঠন বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে। এর ফলে দুই জেলার পরিবহন খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলেও দাবি করেন তিনি।

পরিবহন নেতারা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে চলমান সংকটের স্থায়ী সমাধান হবে। অন্যথায় ১২ জুনের পর পুনরায় কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দিয়েছেন তারা।