শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

16055

sylhet

প্রকাশিত

০৩ জুন ২০২৬ ১৭:৩৮

সিলেট

সুনামগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নি হ ত শিশু রিক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ ১৭:৩৮

ছবি: রিক সূত্রধর

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের চাপায় রিক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত রিক সূত্রধর পূর্ব পাগলার দামোধরতপী এলাকার নান্টু সূত্রধরের ছেলে।

বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রিক স্বজনদের সঙ্গে সড়কের পাশে অবস্থান করছিল। একপর্যায়ে সে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ম (১১-৮৭৭৬) নম্বরের 'স্টিড ফাস্ট' নামক কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর কাভার ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় জাউয়া বাজার এলাকা থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যানটি জাউয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।