শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

16056

sylhet

প্রকাশিত

০৩ জুন ২০২৬ ১৭:৪৭

সিলেট

চা-শ্রমিক ইউনিয়নের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশ: ০৩ জুন ২০২৬ ১৭:৪৭

ছবি: সাজু মারছিয়াং

বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় ‘লেবার হাউজে’ এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি পংকজ কন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ ৭৮ বছর ধরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন দেশের চা-শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক দাবিদাওয়া আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির নেতৃত্বে চা-শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে অংশ নিতে পারছেন এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন দাবি তুলে ধরতে সক্ষম হচ্ছেন।

তারা আরও বলেন, চা শিল্পের উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করাও জরুরি। শ্রমিকদের আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ন্যায্য মজুরির বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সরকার ও মালিকপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে চা-শ্রমিক ইউনিয়ন অতীতের মতো ভবিষ্যতেও শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।

আলোচনা সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।