শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

16060

national

প্রকাশিত

০৩ জুন ২০২৬ ১৮:২৪

জাতীয়

প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার

প্রকাশ: ০৩ জুন ২০২৬ ১৮:২৪

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

বিএনপির মিডিয়া সেলের পোস্টে বলা হয়, সরকারের ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা দিয়েছিলেন যে, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ সংযোগে মিটার ভাড়া ৪০ টাকা আদায় করা হয়। এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত থাকে।

দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল। চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে লাখো প্রিপেইড বিদ্যুৎ গ্রাহক আর্থিকভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারের এ সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বিদ্যুৎ খাতে গ্রাহকবান্ধব উদ্যোগের অংশ বলে উল্লেখ করা হয়েছে।