শিরোনাম
সাদাপাথর ভ্রমণ: পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল অধিদপ্তর সিলেটের একজনসহ অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা ‘আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে জরিমানা: ওসমানীনগর ইউএনও আদ্‌-দ্বীন ভবন চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী বাজেটে হাওরাঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত: আজও ভারী বর্ষণের পূর্বাভাস এবার বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহাযুদ্ধ? সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি সিলেটে রাতের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

https://www.emjanews.com/

16084

surplus

প্রকাশিত

০৪ জুন ২০২৬ ১৪:৫৫

অন্যান্য

ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি

সভাপতি সালাম সম্পাদক নাজমুল

প্রকাশ: ০৪ জুন ২০২৬ ১৪:৫৫

ছবি: সংগৃহীত

ইতালির বাণিজ্যিক শহর মিলানো ও মনজা-বিরানজায় বসবাসরত সিলেটী প্রবাসীদের নিয়ে সবচেয়ে বড় সংগঠন বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। প্রবাসী সিলেটিদের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কাজের লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্টা করা হয়। গত ৩১ মে একটি সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে নতুন এই কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির নব নির্বাচিত সভাপতি হলেন মুহাম্মদ আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক হলেন নাজমুল খান। 

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহসভাপতি বদরুল আমিন টিপু, সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাদ্দেক আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ রাসেল, সদস্য মোহাম্মদ হোসেন, মিয়াজান খান, জয়নাল আবেদিন, আব্দুর রকিব, ময়নুল হোসেন ও আসাদ উদ্দিন চৌধুরী। কমিটির উপদেষ্টা হলেন আহমেদ জাকারিয়া। 

কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হোসেন। আহমেদ ফয়েজের পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জুবায়ের আহমদ।

সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, বৃহত্তর সিলেট এসোসিয়েশন সিলেটিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সেতুবন্ধন তৈরিতে কাজ করবে। একইসাথে সিলেটের কল্যাণে যেকোন দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াবে এই সংগঠন। বক্তারা কমিটির নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করবে। কমিউনিটির কল্যাণে যাতে এই সংগঠন সবার আগে এগিয়ে আসে এই প্রত্যাশা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।