শিরোনাম
সাদাপাথর ভ্রমণ: পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল অধিদপ্তর সিলেটের একজনসহ অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা ‘আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে জরিমানা: ওসমানীনগর ইউএনও আদ্‌-দ্বীন ভবন চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী বাজেটে হাওরাঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত: আজও ভারী বর্ষণের পূর্বাভাস এবার বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহাযুদ্ধ? সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি সিলেটে রাতের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

https://www.emjanews.com/

16079

sports

প্রকাশিত

০৪ জুন ২০২৬ ১২:০৯

খেলাধুলা

এবার বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহাযুদ্ধ?

প্রকাশ: ০৪ জুন ২০২৬ ১২:০৯

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মানেই বিস্ময়, বিশ্বকাপ মানেই অপ্রত্যাশিত গল্পের জন্ম। কিন্তু কখনো কখনো সম্ভাব্য সমীকরণগুলোও এমন রোমাঞ্চ তৈরি করে, যা কল্পনাকেও হার মানায়। ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বের সম্ভাব্য পথরেখা ঠিক তেমনই এক স্বপ্নের গল্পের ইঙ্গিত দিচ্ছে।

যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয়, যদি বড় দলগুলো নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারে এবং পরবর্তী ম্যাচগুলোতে জয় তুলে নিতে সক্ষম হয়, তাহলে ফুটবল বিশ্ব দেখতে পারে এমন এক নকআউট পর্ব, যেখানে একের পর এক মহারণ অপেক্ষা করছে।

ব্রাজিল-আর্জেন্টিনা: সেমিফাইনালে লাতিন আমেরিকার মহাযুদ্ধ?
সম্ভাব্য সূচি অনুযায়ী, সেমিফাইনালে মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।
তবে সেখানে পৌঁছানো মোটেও সহজ হবে না।

ব্রাজিলকে প্রথমে রাউন্ড অব ৩২-এ জাপানের বাধা পেরোতে হবে। এরপর শেষ ষোলোতে অপেক্ষা করবে নরওয়ে। দুই প্রতিপক্ষকে হারাতে পারলে তবেই সেলেসাওরা পৌঁছাবে শেষ আটে।

অন্যদিকে আর্জেন্টিনার পথও সহজ নয়। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে। দক্ষিণ আমেরিকার আরেক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হারানোর পর শেষ ষোলোতে অপেক্ষা করবে মিশর।

এই পথ সফলভাবে অতিক্রম করতে পারলে সেমিফাইনালে দেখা যেতে পারে ফুটবল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দ্বৈরথ; ব্রাজিল বনাম আর্জেন্টিনা।

আর যদি সেই ম্যাচে মাঠে থাকেন নেইমার ও মেসি, তাহলে সেটি শুধু একটি সেমিফাইনাল নয়, হয়ে উঠতে পারে আবেগ, বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার এক অনন্য গল্প।

মেসি বনাম রোনালদো
ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হলো বিশ্বকাপের নকআউট পর্বে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াই দেখা।
সম্ভাব্য সমীকরণ বলছে, সেটিও অসম্ভব নয়।

যদি আর্জেন্টিনা ও পর্তুগাল নিজেদের নির্ধারিত পথ ধরে এগোতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে মেসি বনাম রোনালদোর।
দুই মহাতারকার ক্যারিয়ারের সূর্য হয়তো পশ্চিম আকাশে ঢলে পড়ছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে তাদের শেষ কোনো দ্বৈরথ ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়ে পরিণত হতে পারে।


ইংল্যান্ড ও পর্তুগাল-দুই বড় বাধা
সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখতে হলে আরও কিছু গুরুত্বপূর্ণ সমীকরণ মিলতে হবে।

ব্রাজিলের সামনে সম্ভাব্য বড় বাধা ইংল্যান্ড। আর আর্জেন্টিনাকে পেরোতে হতে পারে পর্তুগালের পরীক্ষা।

অর্থাৎ সেমিফাইনালের টিকিট পেতে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, ইউরোপের শক্তিধর দলগুলোর বিরুদ্ধেও সফল হতে হবে দুই লাতিন জায়ান্টকে।
অন্য সেমিফাইনালে তৈরি হতে পারে আরেকটি স্বপ্নের দ্বৈরথ; ফ্রান্স বনাম স্পেন।তবে সেই পথও কাঁটায় ভরা।

সম্ভাব্য সূচি অনুযায়ী, রাউন্ড অব ১৬-তেই ফ্রান্সের সামনে দাঁড়াতে পারে জার্মানি। ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তির এই লড়াই অনেকের কাছেই আগাম ফাইনালের অনুভূতি দিতে পারে।

জার্মানিকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস।

অন্যদিকে স্পেনকে শেষ ষোলোতে টপকাতে হবে কলম্বিয়াকে। এরপর কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ বেলজিয়াম।

সব বাধা অতিক্রম করতে পারলে সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স-যা হতে পারে ইউরোপীয় ফুটবলের আধিপত্য নির্ধারণের এক মহারণ।

তবে কি আবারও ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল?
যদি সব সমীকরণ মিলে যায়, তাহলে বিশ্বকাপের ফাইনালে আবারও দেখা হতে পারে আর্জেন্টিনা ও ফ্রান্সের। সেক্ষেত্রে এটি হবে ২০২২ সালের সেই অবিস্মরণীয় ফাইনালের পুনরাবৃত্তি।

কাতারে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হৃদয়ভাঙা পরাজয় মেনে নিতে হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। চার বছর পর আবার যদি একই মঞ্চে দুই দল মুখোমুখি হয়, তাহলে এমবাপ্পের সামনে থাকবে প্রতিশোধের সুবর্ণ সুযোগ।

অন্যদিকে মেসির সামনে থাকবে আরও বড় ইতিহাস। যদি আর্জেন্টিনা আবারও শিরোপা জেতে, তাহলে মেসি পরপর দুই বিশ্বকাপ জয়ের ব্রাজিলের সাথে বিরল কীর্তির অংশ হবেন। একই সঙ্গে আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে নতুন এক সোনালি অধ্যায় রচনা করবে।

স্বপ্নের বিশ্বকাপের অপেক্ষায়
অবশ্য এসবই এখন কেবল সম্ভাবনার হিসাব। এই সমীকরণ বাস্তবে রূপ নিতে হলে দলগুলোকে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে হবে এবং নকআউট পর্বের প্রতিটি বাধা সফলভাবে পেরোতে হবে। তবু ফুটবল তো স্বপ্ন দেখার খেলা। আর সেই স্বপ্ন যদি হয় মেসি বনাম রোনালদো, নেইমার বনাম মেসি, ব্রাজিল বনাম আর্জেন্টিনা কিংবা ফ্রান্স বনাম স্পেনের মতো মহারণে ভরা; তাহলে ২০২৬ বিশ্বকাপ হয়তো শুরু হওয়ার আগেই কোটি কোটি সমর্থকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।