শিরোনাম
সাদাপাথর ভ্রমণ: পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল অধিদপ্তর সিলেটের একজনসহ অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা ‘আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে জরিমানা: ওসমানীনগর ইউএনও আদ্‌-দ্বীন ভবন চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী বাজেটে হাওরাঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত: আজও ভারী বর্ষণের পূর্বাভাস এবার বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহাযুদ্ধ? সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি সিলেটে রাতের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

https://www.emjanews.com/

16103

sports

প্রকাশিত

০৪ জুন ২০২৬ ২৩:০১

খেলাধুলা

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার  প্রশিক্ষণের উদ্বোধন 

প্রকাশ: ০৪ জুন ২০২৬ ২৩:০১

ছবি: সংগৃহীত

ক্রীড়াপরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায়, জেলাক্রীড়া অফিস, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সিলেট জেলায় মাসব্যাপী ‘সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) ২০২৬’ এর শুভ উদ্বোধনকরা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) মাছিমপুরস্থ বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সুইমিং পুলে এই প্রশিক্ষণ কর্মসূচিরউদ্বোধন করা হয়।

উদ্বোধনীঅনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়াঅফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন বলেন,  শারীরিক ও মানসিক বিকাশের জন্য সাঁতার একটি চমৎকারব্যায়াম। অনূর্ধ্ব-১৫ এই সাঁতার প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে দক্ষসাঁতারু তৈরি করা। নদীমাতৃক এই বাংলাদেশে সাঁতার জানাটা শুধু একটি ক্রীড়া কৌশল নয়,এটি জীবন বাঁচানোর একটি অন্যতম জীবনমুখী দক্ষতাও বটে। আমরা বিশ্বাস করি, মাসব্যাপীনিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সিলেটের খুদে সাঁতারুরা নিজেদের দক্ষতাকে ঝালিয়ে নেওয়ারসুযোগ পাবে। প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটের সুনামবয়ে আনবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল কিশোর-কিশোরীদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনাকরছি।

জেলাও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায়  বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদকজনাব দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, হযরত শাহ্ পরান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রমীলা কোচ মিসেস তানিয়া আহমেদ, প্রশিক্ষক টিটু আহমেদ প্রমুখ।