শিরোনাম
সাদাপাথর ভ্রমণ: পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল অধিদপ্তর সিলেটের একজনসহ অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা ‘আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে জরিমানা: ওসমানীনগর ইউএনও আদ্‌-দ্বীন ভবন চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী বাজেটে হাওরাঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত: আজও ভারী বর্ষণের পূর্বাভাস এবার বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহাযুদ্ধ? সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি সিলেটে রাতের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

https://www.emjanews.com/

16100

law-justice

প্রকাশিত

০৪ জুন ২০২৬ ২১:২০

আইন আদালত

হবিগঞ্জে অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: ০৪ জুন ২০২৬ ২১:২০

ছবি: সংগৃহীত

পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে হবিগঞ্জের নবীগঞ্জে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮, ৪২, ৪৩ ও ৪৫ ধারায় পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- মুসলিম সুইট মিটের মালিক ফয়সাল হোসেনকে ১৫ হাজার টাকা, বনফুল অ্যান্ড কোংয়ের মালিক রিফাতকে ৮ হাজার টাকা, ইসওয়ান স্টোরের মালিক জাহিদ খানকে ১০ হাজার টাকা, ফাল্গুনী স্টোরের মালিক মিহির তালুকদারকে ১০ হাজার টাকা এবং অনুরাগ সুইট মিটের মালিক বানীপদ রায়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযানের খবরে স্থানীয় ভোক্তাদের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে। তারা বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।