শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16113

sylhet

প্রকাশিত

০৫ জুন ২০২৬ ১৩:৫৬

সিলেট

'সরকারের জন্মের ঠিক নেই' বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জামায়াত আমীরের 

প্রকাশ: ০৫ জুন ২০২৬ ১৩:৫৬

ছবি: সংগৃহীত

জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে নিজের করা একটি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের আমীর ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। আজ শুক্রবার (৫ জুন) সকালে নিজের ফেসবুক পেইজে এই দুঃখপ্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে মাওলানা হাবিবুর রহমান উল্লেখ করেন, ‘গতকাল জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটী ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই।
এর আগে বৃহস্পতিবার সমাবেশে বিএনপি সরকারের জন্মের ঠিক নেই বলে বক্তব্য দিয়েছিলেন এই জামায়াত নেতা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় এ নিয়ে সমালোচনা শুরু হয়।