শিরোনাম
সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

https://www.emjanews.com/

16206

surplus

প্রকাশিত

০৮ জুন ২০২৬ ১৬:২৮

অন্যান্য

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে শ্রমবাজার: মন্ত্রী আরিফুল হক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ ১৬:২৮

সুইজারল্যান্ড এর জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬ এ যোগ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

পুর্ব নির্ধারিত সূচী অনুযায়ী জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে আজ ৮ জুন সকালে মরিশাসের শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। 

উক্ত সভায় মরিশাসে বন্ধ থাকা শ্রম বাজার চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়। যার ফলশ্রুতিতে খুব শিঘ্রই সমঝোতা স্মারক স্বাক্ষর করার বিষয়ে আশাবাদী দুই দেশ। 

বৈঠকে মরিশাসে শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার বিষয়ে মরিশাস আগ্রহ প্রকাশ করছে। বিশেষ করে টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ কর্মী প্রয়োজন। পুনরায় শ্রম বাজার চালুর বিষয়ে সমঝোতা স্মারকের খসড়া বাংলাদেশে শিঘ্রই প্রেরণ করবেন মর্মে মারিশাসের শ্রম মন্ত্রী আশ্বস্ত করেন। এছাড়া, বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগ করার বিষয়ে মরিশাস সরকার আগ্রহ প্রকাশ করেছে। 

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শুরুতেই প্রধানমন্ত্রী রেক রহমানের পক্ষে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণ এর বিষয়ে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য মরিশাস সরকারকে অনুরোধ জানান। তিনি আরও জানান যে, টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য পেশা যেমন- ডাক্তার, প্রকৌশলী, নার্স, একাউন্টেন্ট ইত্যাদি দক্ষ জনশক্তি প্রেরণে বাংলাদেশ সরকার আগ্রহী। সবশেষে তিনি মরিশাসে শ্রম মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। 

বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব মো. আব্দুর রহমান তরফদার; সুইজারল্যান্ড এ বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম; সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম; বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।