ছবি: সংগৃহীত
সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন)। শুক্রবার (১৩ জুন) রাত দেড়টার দিকে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
মাওলানা ফরিদ উদ্দিন জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেট জেলা আমীরেরও দায়িত্ব পালন করেন।
অসুস্থ অবস্থায় সম্প্রতি তাকে দেখতে হাসপাতালে আসেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
