https://www.emjanews.com/

16343

sports

প্রকাশিত

১৩ জুন ২০২৬ ১২:৫৩

আপডেট

১৩ জুন ২০২৬ ১৩:৫৯

খেলাধুলা

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে নির্যা.তন, ৩ পুলিশ সদস্য প্রত্যা.হার

প্রকাশ: ১৩ জুন ২০২৬ ১২:৫৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান-কে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম নগরের খুলশী থানার এক উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় নাঈমের ভাই কামরুল হাসান সাব্বির বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

শনিবার (১৩ জুন) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, অভিযুক্ত এসআই শফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্যকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, চোরাচালান-সংক্রান্ত একটি তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করেছিল। তবে প্রাথমিক অনুসন্ধানে কিছু অসঙ্গতি ও প্রক্রিয়াগত ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে নাঈমের বাবা, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব আলম অভিযোগ করেন, ছেলেকে পুলিশ আটক করার খবর পেয়ে তিনি দ্রুত থানায় গেলেও প্রথমে তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে থানায় ঢোকার সুযোগ পান।

তিনি বলেন, “জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় পাওয়ার পরও আমার ছেলেকে ন্যাক্কারজনকভাবে মারধর করে থানায় আনা হয়েছে। থানায় নেওয়ার পরও তার সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে। পরে বিসিবির চেয়ারম্যান তামিম ইকবাল এবং পরিচালক ইসরাফিল খসরুর হস্তক্ষেপের পর পুলিশ তাদের ভুল স্বীকার করে।’