শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16344

national

প্রকাশিত

১৩ জুন ২০২৬ ১৩:০৫

আপডেট

১৩ জুন ২০২৬ ১৩:৫৯

জাতীয়

শিবির নেতার বিরুদ্ধে ধ.র্ষণের অভিযোগ, আত্মগোপনকে ‘অপ.হরণ নাটক’ বলছে পুলিশ

প্রকাশ: ১৩ জুন ২০২৬ ১৩:০৫

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে অপহরণ করা হয়নি; তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ এবং পরে ওষুধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করার অভিযোগ রয়েছে জিসানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ জানায়, বিয়ের চাপ এড়াতে জিসান আত্মগোপনে যান এবং পরে নিখোঁজের বিষয়ে জিডি করা হয়। শুক্রবার রাতে লাকসাম থেকে তাকে উদ্ধার করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, জিসানকে কেউ অপহরণ করেনি; ব্যক্তিগত বিরোধের জেরে তিনি আত্মগোপনে ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে।

অভিযুক্ত জিসান মিয়া প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।