শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16353

national

প্রকাশিত

১৩ জুন ২০২৬ ১৮:২৮

আপডেট

১৩ জুন ২০২৬ ১৮:২৯

জাতীয়

প্রেমের জন্য জিসানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রশিবির

প্রকাশ: ১৩ জুন ২০২৬ ১৮:২৮

ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্কের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এস এম ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাংগঠনিক নিয়ম অনুযায়ী জিসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে ভুক্তভোগীকে আইনি সহায়তা দেওয়া হবে।

এদিকে, কুমিল্লার দাউদকান্দিতে এক নারীর দায়ের করা ধর্ষণ মামলায় জিসানকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং ওষুধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করার অভিযোগে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়।

এর আগে, শুক্রবার রাত থেকে জামায়াত ইসলাম ও শিবির নেতারা অভিযোগ করেন, জিসানকে অপহরণ করা হয়েছে। জিসান গুম হয়েছেন বলেও অভিযোগ করেন কেউ কেউ। জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা শফিকুর রহমানও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিযোগ করেন, ‘গতকাল রাতে (১১ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ অপহৃত হয়েছেন।’

তবে শুক্রবার রাতেই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা জেলা পুলিশ জানায়, জিসানকে কেউ অপহরণ করেনি, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন।