https://www.emjanews.com/

16620

sylhet

প্রকাশিত

২৪ জুন ২০২৬ ১৪:১২

সিলেট

তালতলায় ডিবির হঠাৎ অভিযানে ধরা ৩ নারীসহ ৬ জন

প্রকাশ: ২৪ জুন ২০২৬ ১৪:১২

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন তালতলা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৩টার দিকে রহমানিয়া বোডিং ও ছাদী গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফয়জুল ইসলাম ফয়েজ (৫০), আলাউর রহমান আলম (২৮), আলমগীর (৩৫), ইভা আক্তার (২০), সালমা আক্তার রোকেয়া (৪২) এবং নাজমিন আক্তার (৩০)।

পুলিশ জানায়, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই দুইটি হোটেল সিলগালা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।