শিরোনাম
মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় সিন্ডিকেট থাকবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল কার্যক্রম চালুর দাবিতে টানা তৃতীয় দিনের বিক্ষোভ চার দিনের সফরে সিলেটে আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ সিলেট মহানগর বিএনপি নেতা কয়েস লোদীর সিলেটে আজও অতিভারি বৃষ্টির আভাস, তাপমাত্রা সর্বনিম্ন ১১৫ দিন পর হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’ সিলেটে ৩২ ঘন্টায় ৬৩ জন আ/টক সিলেটের ডিসির বদলি মাজার নয় ‘গোপন’ সিদ্ধান্ত থাকতে পারে: ডা. জাহেদ কবর থেকে সালমান শাহ’র মরদেহ উত্তোলনে নির্দেশ বাতিল বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফর স্থগিত

https://www.emjanews.com/

16601

weather

প্রকাশিত

২৩ জুন ২০২৬ ১৯:২৪

আবহাওয়া

সিলেটে আজও অতিভারি বৃষ্টির আভাস, তাপমাত্রা সর্বনিম্ন

নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ২৩ জুন ২০২৬ ১৯:২৪

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনায় সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকেলে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অতিভারি বর্ষণ হতে পারে। তবে পুরো বিভাগজুড়ে নয়, নির্দিষ্ট কিছু এলাকায় এ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, কোনো এলাকায় আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে বজ্রঝড় বা থান্ডারস্টর্মের সম্ভাবনা দেখা দিলে তা গ্রাফিক্যাল আকারে আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। সেখানে সংশ্লিষ্ট জেলার নামও উল্লেখ থাকে। তাই তাৎক্ষণিক পূর্বাভাস জানতে সবাইকে নিয়মিত হালনাগাদ তথ্য অনুসরণ করার পরামর্শ দেন তিনি।

আবহাওয়া অধিদপ্তরের সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতিভারি বর্ষণও হতে পারে।

এদিকে সোমবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সিলেট নদীবন্দরসহ সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে বৃষ্টিপাতের কারণে সিলেটে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করছে।

আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেট বিভাগের নিচু এলাকা ও নদী তীরবর্তী অঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া ঝড়-বৃষ্টির সময় বাইরে না যাওয়া এবং নদীপথে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।