শিরোনাম
সিলেটের সীমান্তে নিখোঁজের পর পাথরের ফাঁকে মিলল লাশ সিলেট নগরে ৭৬ সহস্রাধিক শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সিলেটে যুবক হ ত্যা মাম.লায় বাবা-মেয়ে কারাগারে বিমানবন্দরের কার্গো জট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর সিলেটে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হ ত্যা, গণপি.টুনিতে নিহ.ত অভিযুক্ত যুবক সুরঞ্জিত সেন হ/ত্যাচেষ্টা মা/মলায় মৃ/ত্যুদণ্ডপ্রাপ্ত আজিজ সম্পর্কে যা জানা গেল সুরঞ্জিত সেন হ/ত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সং/ঘর্ষ: নিহ/ত ১, আহ/ত ২ চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন বার্তা নিয়ে বেইজিংয়ে প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

16659

sylhet

প্রকাশিত

২৫ জুন ২০২৬ ১৯:৩০

সিলেট

সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার ঘোষণা শ্রমমন্ত্রীর

প্রকাশ: ২৫ জুন ২০২৬ ১৯:৩০

ছবি: সংগৃহীত

সিলেটের দীর্ঘদিন বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে পরিবেশের ক্ষতি না করে এবং নির্ধারিত নিয়ম মেনেই পাথর উত্তোলন করতে হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুন) দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, `পাথর কোয়ারিগুলো অবশ্যই খুলে দেওয়া হবে। তবে তা হবে সনাতন পদ্ধতিতে এবং পরিবেশ রক্ষা করে। প্রশাসন যেসব এলাকায় পাথর উত্তোলনের অনুমতি দেবে, কেবল সেসব স্থান থেকেই পাথর উত্তোলন করতে হবে। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে।'

মন্ত্রী আরও বলেন, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে যেভাবে ক্রাশার মেশিনগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা হয়েছে, পাথর উত্তোলনের ক্ষেত্রেও একইভাবে সুশৃঙ্খল ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে কোয়ারি চালুর প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, `এখানে একাধিক মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন। পাশাপাশি আদালত-সংশ্লিষ্ট বিষয়ও রয়েছে। এসব প্রক্রিয়া সম্পন্ন করেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।'

পাথর কোয়ারি চালুর বিষয়ে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, `কোয়ারি খুলবে, তবে কোনোভাবেই হরিলুট করতে দেওয়া হবে না।'

উল্লেখ্য, চার দিনের সফরে বুধবার দুপুরে সিলেটে পৌঁছান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফরকালে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।