শিরোনাম
আশুরার শিক্ষা সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার পথ দেখায়: প্রধানমন্ত্রী সিলেটের সীমান্তে নিখোঁজের পর পাথরের ফাঁকে মিলল লাশ সিলেট নগরে ৭৬ সহস্রাধিক শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সিলেটে যুবক হ ত্যা মাম.লায় বাবা-মেয়ে কারাগারে বিমানবন্দরের কার্গো জট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর সিলেটে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হ ত্যা, গণপি.টুনিতে নিহ.ত অভিযুক্ত যুবক সুরঞ্জিত সেন হ/ত্যাচেষ্টা মা/মলায় মৃ/ত্যুদণ্ডপ্রাপ্ত আজিজ সম্পর্কে যা জানা গেল সুরঞ্জিত সেন হ/ত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সং/ঘর্ষ: নিহ/ত ১, আহ/ত ২

https://www.emjanews.com/

16666

surplus

প্রকাশিত

২৫ জুন ২০২৬ ২১:০৯

অন্যান্য

সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী দিবসের র‌্যালী

প্রকাশ: ২৫ জুন ২০২৬ ২১:০৯

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নগরীর কিনব্রিজের সামন থেকে র‌্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে, সাবেক ছাত্রনেতা ও মহানগর যুব বিভাগ সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি শহীদুল ইসলাম সাজু।

র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শফিকুল আলম মফিক, মু. শাহেদ আলী, নাজির উদ্দিন, রেজাউল করিম, নজরুল ইসলাম, আব্দুল হাকিম ও আমিনুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান আলী বলেন, `যুবকদের উপরে জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। তাই যুবকদেরকে সবধরণের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। এজন্য তাদের নৈতিকতার ভিত্তিকে মজবুত করতে হবে। কারণ আমাদের যুবকদের নৈতিক অবক্ষয় মানে, জাতির ধ্বংস অনিবার্য। তাই আজকের এই মাদক বিরোধী দিবসে সিলেটসহ সারা বাংলাদেশের যুবসমাজকে অনুরোধ করছি, মাদককে না বলুন। কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ে তুলুন। তাহলে ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।'