শিরোনাম
আশুরার শিক্ষা সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার পথ দেখায়: প্রধানমন্ত্রী সিলেটের সীমান্তে নিখোঁজের পর পাথরের ফাঁকে মিলল লাশ সিলেট নগরে ৭৬ সহস্রাধিক শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সিলেটে যুবক হ ত্যা মাম.লায় বাবা-মেয়ে কারাগারে বিমানবন্দরের কার্গো জট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর সিলেটে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হ ত্যা, গণপি.টুনিতে নিহ.ত অভিযুক্ত যুবক সুরঞ্জিত সেন হ/ত্যাচেষ্টা মা/মলায় মৃ/ত্যুদণ্ডপ্রাপ্ত আজিজ সম্পর্কে যা জানা গেল সুরঞ্জিত সেন হ/ত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সং/ঘর্ষ: নিহ/ত ১, আহ/ত ২

https://www.emjanews.com/

16665

sylhet

প্রকাশিত

২৫ জুন ২০২৬ ২০:৫৪

সিলেট

মাধবপুর সীমান্তে ভারতীয় পুশব্যাক ঠেকাতে বিজিবির টহল জোরদার

প্রকাশ: ২৫ জুন ২০২৬ ২০:৫৪

ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকায় সম্ভাব্য ভারতীয় পুশব্যাক কার্যক্রম মোকাবিলায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন(৫৫ বিজিবির)অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান জানান সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশব্যাকের আশঙ্কা বিবেচনায় নিয়ে ৫৫ ব্যাটালিয়নের অধীন সকল বিওপির সীমান্ত সংলগ্ন এলাকায় অতিরিক্ত টহল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। বিজিবি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো অপরিচিত ব্যক্তি, সন্দেহজনক চলাচল বা অস্বাভাবিক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা থাকলে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা আরও সহজ হবে।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান ইতিমধ্যে সীমান্ত এলাকায় পুশব্যাক টেকাতে সকল জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জনসাধারণকে সর্তক থাকার আহবান জানানো হয়েছে।

সীমান্ত এলাকার বাসিন্দারাও বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।