শিরোনাম
আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার

https://www.emjanews.com/

16962

sylhet

প্রকাশিত

০৮ জুলাই ২০২৬ ১২:৩২

আপডেট

০৮ জুলাই ২০২৬ ১২:৩৪

সিলেট

সিলেট সীমান্তে ৬৪ লক্ষ টাকার পণ্য জব্দ: আ/টক ২

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ১২:৩২

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাছসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। বুধবার (০৮ জুলাই) সকালে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মহিষ, ফেন্সিডিল এবং চোরাই পণ্য উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৪ লক্ষ ৪৬ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির অধীনস্থ বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই ও শ্রীপুরসহ বেশ কয়েকটি বিওপি এই অভিযানে অংশ নেয়। অভিযানে ভারতীয় মহিষ, টমেটো, ফেন্সিডিল, চকলেট, জিলেট ব্লেড এবং কসমেটিকস সামগ্রী জব্দ করার পাশাপাশি মাদকসহ দুইজনকে আটক করা হয়। একইসঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বড় একটি শিং মাছের চালান, রসুন, সুপারি এবং অবৈধ বালু-পাথর পরিবহনে ব্যবহৃত বারকী নৌকাও জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি নিয়মিত প্রক্রিয়ার অংশ। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।