শিরোনাম
‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা

https://www.emjanews.com/

16969

sylhet

প্রকাশিত

০৮ জুলাই ২০২৬ ১৬:৪৬

আপডেট

০৮ জুলাই ২০২৬ ১৬:৫০

সিলেট

সিলেট সীমান্তে আসা কোটি টাকার চালানটি কাদের?

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ১৬:৪৬

ছবি- সংগৃহীত

সিলেটের জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। 

আজ বুধবার (৮ জুলাই) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপির পৃথক পৃথক বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ১২শ কেজি ভারতীয় জিরা, ২ হাজার কেজি চা-পাতা এবং চোরাচালান কাজে ব্যবহৃত তিনটি বাংলাদেশী ডিআই পিকআপ ভ্যান জব্দ করে। জব্দ মালামাল ও যানবাহনের মোট সিজারমূল্য এক কোটি চার লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরো জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলায় জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া বিওপি’র পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭১৮ কেজি ভারতীয় চিনি, একটি মহিষ, ১০২ কেজি চা-পাতা ও ৮৬ বিরা পান আটক করা হয়। জব্দ মালামালের সিজারমূল্য তিন লাখ একষট্টি হাজার তিনশত পঁচিশ টাকা। অভিযানের আটক মালামালের সর্বমোট সিজারমূল্য এক কোটি সাত লাখ একষট্টি হাজার তিনশত পঁচিশ টাকা।

তবে অভিযানকালে কাউকে আটক করতে পারেনি বিজিবি। ফলে প্রশ্ন দেখা দিয়েছে এই কোটি টাকা মূল্যের চালানটি কে বা কারা এনেছে। এই পাচারচক্রের পেছনে কারা জড়িত।

বিজিবি বলছে, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। এরসাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।