শিরোনাম
‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা

https://www.emjanews.com/

16976

sylhet

প্রকাশিত

০৮ জুলাই ২০২৬ ১৯:৩৮

সিলেট

সিলেট ভ্যাট কমিশনারেটের ইন-হাউস প্রশিক্ষণ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ১৯:৩৮

ছবি: সংগৃহীত

সিলেটে কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

বুধবার (৮ জুলাই) নগরীর মেন্দিবাগে অবস্থিত কমিশনারেট কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ সমাপ্ত হয়। এতে কমিশনারেটের আওতাধীন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন দপ্তর এবং সদর দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে মূল্য সংযোজন কর আইন, ২০১২, মূল্য সংযোজন কর বিধিমালা এবং সদ্য ঘোষিত জাতীয় বাজেটে আনা গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ও শতভাগ ডিজিটাল মূসক ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে জানানো হয়, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মূসক রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা কমিশনারেটের কার্যকর প্রশাসনিক দক্ষতা ও রাজস্ব ব্যবস্থাপনার ইতিবাচক ফলাফল।

এ বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হক বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং যুগোপযোগী জ্ঞান অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে সম্মানিত ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের প্রতিনিধিসহ সকল করদাতার অংশগ্রহণে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে।’