শিরোনাম
আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার

https://www.emjanews.com/

17020

sylhet

প্রকাশিত

১০ জুলাই ২০২৬ ২১:২৪

সিলেট

রাতারগুলে পার্কিং বৈষম্যের প্রতিবাদে লগী-বৈঠা হাতে মাঝিদের মানববন্ধন

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ ২১:২৪

ছবি: ইমজা নিউজ

রাতারগুল সোয়াম্প ফরেস্টে পার্কিং ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ এবং বন বিভাগের আরোপিত অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নৌকার মাঝিরা।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে রাতারগুলের ‘মাঝের ঘাট’ এলাকায় লগী-বৈঠা হাতে এ কর্মসূচিতে অংশ নেন মাঝের ঘাট ও চৌরঙ্গি ঘাট এলাকার মাঝি এবং স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাতারগুলের মাঝের ঘাট ও চৌরঙ্গি ঘাটে পর্যটকদের যানবাহনের জন্য সরকারি পার্কিং ফি আদায় করা হলেও সিলেট সদর উপজেলার মটর ঘাট এলাকায় একই ধরনের কোনো ফি নেওয়া হচ্ছে না। ফলে পার্কিং ব্যবস্থাপনায় বৈষম্যের সৃষ্টি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে মাঝের ঘাট ও চৌরঙ্গি ঘাটের মাঝিদের আয়-রোজগারের ওপর।

তারা আরও বলেন, পর্যটন মৌসুমেও জীবিকা নির্বাহ করতে নানা সংকটে পড়তে হয়। এর মধ্যে বন বিভাগের পক্ষ থেকে মাঝিদের ওপর অতিরিক্ত ফি আরোপ করায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। এই অতিরিক্ত ফি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় মাঝি সোনা মিয়া, হারিছ আলী ও আমির আলী। তারা বলেন, `দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরা লগী-বৈঠা হাতে প্রতিবাদে নামতে বাধ্য হয়েছি। পার্কিং ব্যবস্থার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মাঝিদের ওপর আরোপিত অতিরিক্ত ফি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'

সমাবেশে অংশ নেওয়া মাঝিরা প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।