শিরোনাম
‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা

https://www.emjanews.com/

17030

sylhet

প্রকাশিত

১১ জুলাই ২০২৬ ১৬:৪৮

সিলেট

সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬৫ জন গ্রেফ/তার

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ ১৬:৪৮

সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টার এ সাড়াসি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৭১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই দিবাগত মধ্যরাত থেকে ১১ জুলাই সকাল ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ছিনতাইকারী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর পাশাপাশি মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী অপরাধীরাও রয়েছে। অভিযানের পর গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে মহানগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ছিল এসএমপি ট্রাফিক বিভাগ। তাদের অভিযানে ৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়ম না মানায় ৩৪টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ৭১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট মহানগরী গড়ে তুলতে পুলিশের এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে মাদক ও ছিনতাই নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।