শিরোনাম
‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা

https://www.emjanews.com/

17055

sylhet

প্রকাশিত

১২ জুলাই ২০২৬ ১৩:২৪

সিলেট

সিলেটে নির্মাণাধীন ভবনে মিললো শু/টার গান

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৩:২৪

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে একটি পরিত্যক্ত ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গত ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার দিবাগত রাতে উপজেলার সার কারখানা এলাকার নতুন বাজারের একটি নির্মাণাধীন ভবন থেকে এই আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল ফেঞ্চুগঞ্জ থানাধীন নয়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, সার কারখানা সংলগ্ন নতুন বাজারের একটি নির্মাণাধীন ভবনের পাশে দেশীয় অস্ত্র মজুদ করা থাকতে পারে। সংবাদের সত্যতা যাচাইয়ে রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে র‍্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন। একপর্যায়ে একটি নির্মাণাধীন ভবনের দেওয়ালের ওপর রাখা শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে উক্ত অস্ত্রের সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে অস্ত্রটির উৎস এবং মালিকানা নিশ্চিত করতে র‍্যাব-৯ এর বিশেষ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামতটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে র‍্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এ পর্যন্ত ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গ্রেনেড, ককটেল, বিস্ফোরক ও ১০৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে আভিযানিক দলটি। জনমনে স্বস্তি ফেরাতে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।