শিরোনাম
আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার

https://www.emjanews.com/

17058

sylhet

প্রকাশিত

১২ জুলাই ২০২৬ ১৫:১২

সিলেট

সিলেটে কেন নিজ মেয়েকে খু/ন করলেন পিতা: লোমহর্ষক জবানবন্দি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৫:১২

সিলেটের বিয়ানীবাজারে স্কুলছাত্রী রায়কা আক্তার রিয়া (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিজের মেয়েকে হত্যার দায় স্বীকার করে আদালতে লোমহর্ষক জবানবন্দি দিয়েছেন ঘাতক পিতা আবু বক্কর (৪৫)। প্রেমের সম্পর্কের জেরে ক্ষুব্ধ হয়ে তিনি পরিকল্পিতভাবে নিজের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে জানিয়েছেন।

রোববার (১২ জুলাই) দুপুরে সিলেটের আদালতে হাজির করা হলে আবু বক্কর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিয়া নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার সাথে গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার শাহিন নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বছরখানেক আগে তারা একবার পালিয়ে গেলে মাসখানেক পর পরিবার তাকে ফিরিয়ে আনে। ছেলেটি বখাটে এবং মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি। এরপর মেয়েকে শাসন ও নিয়ন্ত্রণে রাখতে কয়েক মাস আগে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে তার নানাবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

তবে নানাবাড়িতে থাকলেও স্থানীয় এক যুবকের সহায়তায় রিয়া পুনরায় পুরোনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং আবারও পালানোর পরিকল্পনা করেন। গত বৃহস্পতিবার বিষয়টি জানতে পেরে বাবা আবু বক্কর ক্ষিপ্ত হয়ে রিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরদিন শুক্রবার সকালে মেয়ের নানাবাড়ির লোকজন রিয়াকে আবারও ইনাম গ্রামে নিয়ে যান। ওইদিন দুপুরে জুম্মার নামাজের সময় সুযোগ বুঝে আবু বক্কর মেয়ের নানাবাড়ির পুকুর ঘাটে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রিয়াকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান। পরে সেখানেই তার মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, ঘটনার পর নিহতের মা বাদী হয়ে স্বামী আবু বক্করকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর দ্রুততম সময়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আদালতে স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করেছেন।