শিরোনাম
‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা

https://www.emjanews.com/

17064

sylhet

প্রকাশিত

১২ জুলাই ২০২৬ ১৫:৫৭

সিলেট

সিলেটে যে কারণে ধরা পড়লেন অর্ধশত ব্যক্তি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৫:৫৭

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টার এই চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে নগরীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ১৫৮টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাত ১২টা থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন। অভিযান চলাকালে ডিবি পুলিশ ও থানা পুলিশ ৪ কার্টুন ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করে।

এদিকে মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কঠোর অবস্থানে রয়েছে এসএমপি ট্রাফিক বিভাগ। এই ৩২ ঘণ্টায় নিয়ম ভঙ্গ করায় ৫৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১০৩টি যানবাহন আটক করা হয়েছে। অর্থাৎ মোট ১৫৮টি যানবাহনের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ার লক্ষ্যে পুলিশের এই ধারাবাহিক ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।