https://www.emjanews.com/

17150

sylhet

প্রকাশিত

১৬ জুলাই ২০২৬ ১৩:০৫

সিলেট

আজ সিলেটে চলাচলে জরুরী নির্দেশনা জারি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ ১৩:০৫

সিলেট মহানগরীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে মহানগর পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে  নগরীর প্রধান সড়কগুলোতে যানজট এড়াতে ও জনভোগান্তি কমাতে বাসিন্দাদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

সিলেট মহানগর ট্রাফিক পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে নগরীর রিকাবিবাজারস্থ ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি রিকাবীবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টা, জিন্দাবাজার, মধুবন পয়েন্ট, সিটি পয়েন্ট ও ক্বীন ব্রিজ হয়ে তালতলা, মির্জাজাঙ্গাল ও লামাবাজার প্রদক্ষিণ করে পুনরায় রিকাবীবাজার ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা চলাকালে উল্লিখিত রুটগুলোতে ব্যাপক জনসমাগম ও যানবাহন চলাচলে সীমাবদ্ধতা তৈরি হতে পারে। এই সময়ে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী নগরবাসীকে দুর্ভোগ এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ট্রাফিক বিভাগ। এছাড়া উৎসব চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ টিম মাঠপর্যায়ে নিয়োজিত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।