শিরোনাম
ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ

https://www.emjanews.com/

17173

sylhet

প্রকাশিত

১৮ জুলাই ২০২৬ ১৪:৪১

সিলেট

সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৪৬ জন গ্রেফ/তার ও ৫৬ যানে জরিমানা

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ ১৪:৪১

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টার এই ধারাবাহিক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই রাত ১২টা থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) পলাতক আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মেট্রো অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তি ও সন্দেহভাজনদের আইনের আওতায় আনা হয়েছে।

এদিকে মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩২টি যানবাহন তাৎক্ষণিকভাবে আটক করা হয়। সব মিলিয়ে মোট ৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হচ্ছে। অপরাধমুক্ত ও নিরাপদ সিলেট গড়ার লক্ষ্যে এসএমপির এই বিশেষ অভিযান ও জনবান্ধব কার্যক্রম আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।