শিরোনাম
ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ

https://www.emjanews.com/

17174

sylhet

প্রকাশিত

১৮ জুলাই ২০২৬ ১৪:৫৪

আপডেট

১৮ জুলাই ২০২৬ ১৫:২১

সিলেট

সিলেটে আলোচিত ছাত্রলীগ নেতা রেদওয়ান গ্রেফ/তার

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ ১৪:৫৪

সিলেটের বিয়ানীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে বিয়ানীবাজার পৌরসভার দক্ষিণ বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রেদওয়ান উপজেলার নিদনপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় দুটি জিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 

সিলেটের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নিবিড় তদারকিতে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এই কার্যক্রম পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাজার এলাকায় ঘেরাও দিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল কবির তথ্যটি নিশ্চিত করে জানান, পরোয়ানাভুক্ত আসামি হওয়ার কারণে তাকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। শনিবার দুপুরে রেদওয়ানকে আদালতের মাধ্যমে সিলেটের কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।