শিরোনাম
ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ

https://www.emjanews.com/

17223

sylhet

প্রকাশিত

২০ জুলাই ২০২৬ ১৩:২৭

আপডেট

২০ জুলাই ২০২৬ ১৩:২৮

সিলেট

সিলেটে অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা: গ্রেফ/তার ৭

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ ১৩:২৭

সিলেট নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের ২৬ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। 

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখন পর্যন্ত এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সম্মুখ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলটি টিবি গেইট হয়ে পূর্ব শাহী ঈদগাহ এলাকার শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিলে প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী অংশ নিয়ে সরকার বিরোধী ও আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়। মিছিল শেষে তারা দ্রুত ৫-৬টি মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এই ঝটিকা মিছিল বের করেছিল। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

ইতোমধ্যে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার চারজন এজাহারনামীয় এবং তিনজন সন্দেহভাজন আসামিসহ সাতজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- সুবাস চন্দ্র দাস, মো. শাহনুর আলী, মো. শাকিল, মুয়াদ আহমদ মাহিব, শাহারিয়ার হোসেন রাহাদ, মো. সাগর আহমদ এবং সাব্বির আহমেদ শাকিল। গ্রেফতারকৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। মহানগর পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।