https://www.emjanews.com/

17252

sylhet

প্রকাশিত

২১ জুলাই ২০২৬ ২০:৩৪

সিলেট

সিলেটে ছাত্রলীগ নেতা গ্রে ফ তা র

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ ২০:৩৪

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গেলো সোমবার (২০ জুলাই) রাত ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জেনসেন দাস (২৭) সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার আনোয়ারপুর এলাকার ঝন্টু কুমার দাসের ছেলে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার (১৭ জুলাই) ভোরে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পূর্ব শাহী ঈদগাহ এলাকায় ছাত্রলীগের ২৫-৩০ জন নেতাকর্মী মিলে একটি ঝটিকা মিছিল বের করে। নিষিদ্ধ সংগঠনের এই মিছিলের খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়। সোমবার রাতে সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে জেনসেন দাসকে গ্রেফতার করা হয়, যিনি ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে মাত্র ১০ মিনিটের ওই আকস্মিক মিছিল শেষে অংশগ্রহণকারীরা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ত্যাগ করে। এই ঘটনার পর পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত জেনসেন দাসকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার বাকি আসামিদের গ্রেফতারে বর্তমানে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।