শিরোনাম
ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ

https://www.emjanews.com/

17265

sylhet

প্রকাশিত

২২ জুলাই ২০২৬ ১৩:৫৫

আপডেট

২২ জুলাই ২০২৬ ১৩:৫৭

সিলেট

সিলেটে আরো ২ শিশুর প্রাণহানী: থামছেনা মৃ/ত্যুর মিছিল

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ১৩:৫৫

সিলেটে হাম ও এর উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর প্রাণহানির মধ্য দিয়ে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হওয়া হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।

আজ বুধবার (২২ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’-এ এই তথ্য উঠে এসেছে।

মারা যাওয়া শিশুরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাজীপুর এলাকার বিবেকের সন্তান আরাধ্যা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিকলার বাসিন্দা সুমনের কন্যা তাইবা। উভয়েরই বয়স হয়েছিল পাঁচ মাস। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর ল্যাব টেস্টে হাম শনাক্ত হয়নি। তবে বিভাগে ল্যাব পরীক্ষায় মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৫৬৮ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন রোগী। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোট ২২৭ জন সন্দেহভাজন হাম রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ৮৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৬ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।