শিরোনাম
ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ

https://www.emjanews.com/

17266

sylhet

প্রকাশিত

২২ জুলাই ২০২৬ ১৪:২২

সিলেট

সিলেটে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে অপ/হরণ

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ১৪:২২

সিলেটে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে অপহরণ মামলায় প্রধান আসামি জয় দাসকে (২৩) নেত্রকোনা জেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ ও এসএমপি পুলিশ। এ সময় যৌথ অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

আজ বুধবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এমনটি দাবি করেছে র‍্যাব-৯। গ্রেপ্তারকৃত জয় দাস নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার শিবপুর গ্রামের হরিধন দাসের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভিকটিম সিলেটের জালালাবাদ থানাধীন করেরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় করেরপাড়া সিটি মডেল স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রধান আসামি জয় দাস প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে, তার বাবা অভিযুক্তের বোনজামাই রিংকু দাসের কাছে অভিযোগ করেন। তখন রিংকু দাস ভিকটিমকে আর বিরক্ত করা হবে না বলে আশ্বাস দেন।

গত ১৬ জুলাই দুপুর ৩টার দিকে ভিকটিম হাওলাদারপাড়ায় তার খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি সেখানে না পৌঁছায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, করেরপাড়া পয়েন্ট এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় জয় দাস ও অজ্ঞাতনামা ২-৩ জন মিলে জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে গেছেন।

এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের ধরতে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৯।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (২১ জুলাই) র‍্যাব-৯ (সদর কোম্পানি) ও এসএমপি পুলিশের একটি যৌথ দল নেত্রকোনার খালিয়াজুরী থানার মুরাদপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মামলার প্রধান আসামি জয় দাসকে গ্রেপ্তারের পাশাপাশি অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে