শিরোনাম
আর্জেন্টিনা ফুটবলারদের স্বজন আটক  ছিলেন! মুখ খুলেছেন পারেদেসের মা সিলেটে আরো ২ শিশুর প্রাণহানী: থামছেনা মৃ/ত্যুর মিছিল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ১০৭ জন গ্রেফ/তার সিলেটে ১৪টি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন দিল্লিতে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সিলেটের নতুন পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম তনু হত্যা মামলা: আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ বিদেশে কর্মী পাঠানোর নামে অনিয়ম: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল সিলেটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু: চলবে ৩১ জুলাই পর্যন্ত সিলেটে ৩২ ঘন্টায় গ্রেফ/তার শতাধিক


https://www.emjanews.com/

17268

sylhet

প্রকাশিত

২২ জুলাই ২০২৬ ১৪:৫৫

সিলেট

সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিজিবি মহাপরিচালক: ৫ শতাধিক মানুষ পেলেন ত্রাণ ও চিকিৎসাসেবা

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ১৪:৫৫

সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম তদারকি করেন।

আজ বুধবার (২২ জুলাই) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বন্যাদুর্গত লালপুর গুচ্ছগ্রাম এলাকা পরিদর্শন করেন বিজিবি প্রধান। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।

পাশাপাশি, বন্যায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করে বিজিবির মেডিকেল টিম।

ত্রাণ বিতরণকালে বিজিবি মহাপরিচালক বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, সংকট এবং মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, জাতীয় সংকটময় মুহূর্তে জনসাধারণের জীবন-সম্পদ রক্ষা ও মানবিক সহায়তা প্রদানে বিজিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।