শিরোনাম
আর্জেন্টিনা ফুটবলারদের স্বজন আটক  ছিলেন! মুখ খুলেছেন পারেদেসের মা সিলেটে আরো ২ শিশুর প্রাণহানী: থামছেনা মৃ/ত্যুর মিছিল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ১০৭ জন গ্রেফ/তার সিলেটে ১৪টি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন দিল্লিতে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সিলেটের নতুন পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম তনু হত্যা মামলা: আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ বিদেশে কর্মী পাঠানোর নামে অনিয়ম: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল সিলেটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু: চলবে ৩১ জুলাই পর্যন্ত সিলেটে ৩২ ঘন্টায় গ্রেফ/তার শতাধিক


https://www.emjanews.com/

17269

sylhet

প্রকাশিত

২২ জুলাই ২০২৬ ১৫:০৬

আপডেট

২২ জুলাই ২০২৬ ১৫:০৮

সিলেট

সিলেটে উচ্চ শব্দে হর্ন বাজানো, গাড়ির কাগজে ত্রুটি: ১১ জনকে জরিমানা

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ১৫:০৬

সিলেটে গাড়িতে নিষিদ্ধ ও উচ্চমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বৈধ কাগজপত্র না থাকার দায়ে ১১ জন চালক ও মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

গত ২১ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেটের শাহপরাণ (র.) থানা এলাকায় র‍্যাব-৯ (সদর কোম্পানি) এবং সিলেট পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব-৯ জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত হর্ন ব্যবহার এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘন করে কিছু যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল। এছাড়া অনেক যানবাহনের সঠিক কাগজপত্র ছিল না।

পরিবেশ সুরক্ষায় এবং শব্দদূষণ প্রতিরোধে পরিচালিত এই যৌথ অভিযানে আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী ১১ জনকে সর্বমোট ১৩,৫০০ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।