শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17363

entertainment

প্রকাশিত

২৬ জুলাই ২০২৬ ১৬:৪৩

আপডেট

২৬ জুলাই ২০২৬ ১৬:৪৬

বিনোদন

তারকাদের বিরুদ্ধে মানবতাবি/রো/ধী অপ/রাধের অভিযোগ

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ ১৬:৪৩

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। একই অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি এবং রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে পৃথকভাবে এ অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ দায়েরের পর ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

রাষ্ট্রসংলাপ ফোরাম জানায়, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে ওই সময়ের ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইনানুগভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।

সংগঠনটির প্রকাশিত তালিকায় রয়েছেন—ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, সুজাতা আজিম, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর এবং মারিয়া কিসপট্টা।

পরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি এখনো অভিযোগগুলোর বিস্তারিত পর্যালোচনা করেননি। তিনি বলেন, একটি অভিযোগ আজাদ পার্টি এবং আরেকটি রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে দাখিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগগুলো ট্রাইব্যুনালে প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।