https://www.emjanews.com/

17396

politics

প্রকাশিত

২৭ জুলাই ২০২৬ ১৯:২২

রাজনীতি

ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ১৯:২২

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সারা দেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে ছাত্রদল।

ঘোষিত কর্মসূচির আওতায় স্মরণসভা, আলোচনা সভা, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, শোভাযাত্রা, গণসংযোগ, শহীদদের কবর জিয়ারতসহ বিভিন্ন আয়োজন থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল জানিয়েছে, কেন্দ্রের পাশাপাশি দেশের সব সাংগঠনিক ইউনিটকে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচির বিস্তারিত সময়সূচি পর্যায়ক্রমে জানানো হবে।