শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17232

politics

প্রকাশিত

২০ জুলাই ২০২৬ ২০:৪৫

রাজনীতি

শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ ২০:৪৫

ছবি: সংগৃহীত

সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

সোমবার (২০ জুলােই) রাত সাড় ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ সভাটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে নির্বাচনের আগে বিএনপি ঘোষিত ‘জাতীয় সরকার’ গঠন সংক্রান্ত প্রতিশ্রুতি ও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে বিদ্যমান নানা সমীকরণ নিয়ে কথা হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে শরিক দলগুলোর ভেতরে কিছুটা অসন্তুষ্টি বিরাজ করছে। আজকের এই বৈঠকে সেই মান-অভিমান নিরসন এবং নির্বাচনি রূপরেখা নিয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে।

এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কীভাবে আগামী দিনে কার্যকর করা যায়, সেই বিষয়েও দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা জোট ও দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। নবনির্বাচিত সরকার ও সমমনা দলগুলোর মধ্যে সংহতি বজায় রেখে রাষ্ট্র সংস্কারের পথে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।