শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17197

politics

প্রকাশিত

১৯ জুলাই ২০২৬ ১৫:৪৯

রাজনীতি

নির্বাচন কমিশনে বিএনপির আয়ের হিসাব জমা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ১৫:৪৯

নির্বাচন কমিশনে (ইসি) গত অর্থবছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির জমা দেওয়া নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা। বর্তমানে দলের তহবিলে উদ্বৃত্ত হিসেবে জমা রয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা।

রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই হিসাব দাখিল করে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে আরও ছিলেন দলের কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত ও সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন। তারা ইসি সচিব আখতার হোসেনের কাছে দলটির অডিট রিপোর্ট হস্তান্তর করেন।

প্রতিবেদন অনুযায়ী, বিএনপি মূলত দলীয় সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান এবং মনোনয়ন ফরম বিক্রির অর্থ থেকে তাদের আয় সংগ্রহ করেছে। বিপরীতে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন, প্রচারপত্র প্রকাশ, কার্যালয় রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং দুস্থ নেতা-কর্মীদের আর্থিক সহায়তায় এই বিশাল অঙ্কের টাকা ব্যয় করা হয়েছে।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী দেশে নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলের জন্য প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। আইন অনুযায়ী, কোনো দল টানা তিন বছর এই হিসাব জমায় ব্যর্থ হলে তাদের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।